অনলাইন ক্লাস ও সেশনজট
আহা, অনলাইন ক্লাস যদি চালু হতো আগে
আটকে ছিলাম আমরা যখন সেশনজটের ট্যাগে
কী বোকাই না ছিল তখন শিক্ষাগুরুর দল!
বসে বসে ক্ষয়িছে কেবল একে অপরের বল!!
কতোদিবস চলে গেছে গুলি-বোমার ঘোরে
শিক্ষার্থীরা আটকে ছিল বাপ মায়ের ঘরে
অনলাইনের মাকড়সা পাড়েনি তখনো ডিম
কারো মাথায় আসেনি তো বিকল্প কোন থিম
বছর অব্দিও বন্ধ ছিল কখনোবা ক্লাস
সেশনজটে আটকে গেছে সবার তাজা শ্বাস
করোনা তুমি অতি মহান নিয়ে এলে অমূল্য জ্ঞান
কী লাভ বলো ক্লাসে গিয়ে হারিয়ে নিজের প্রান?
এসে গেছে অনলাইন ক্লাস বায়ুবীয় লেসন
সেশনজট হবে না আর আছে অনেক অপশন;