Calabash এক অদ্ভুত ও অত্যাচার্য ফল। যার চামড়া কদু ও বেলের মাঝামাঝি। কাচা অবস্থায় বেলের মত আর পরিপক্ব হলে কদুর খোলের মত ব্যবহার করা যায়। এই ফলকে ভেঙ্গে কিংবা করাত দিয়ে সুন্দর ভাবে কাটতে হয়। ফলের আভ্যন্তরের মজ্জা দেখে মনে হবে মিহি ভর্তা ঢুকিয়ে রাখা হয়েছে। মজ্জার সাথে আশের উপস্থিতি আছে। স্বাদে টক পানসে। গাছে লটকে থাকতে দেখে মনে হবে যেন কাচা তরমুজ লটকে আছে। আকৃতিতে এটি একেবারে একেবারে ফুটবলের মত গোলাকার। যার কারণে এটির শুকনো খোলস নান্দনিক ঘর সাজানোর কিংবা বাদ্য যন্ত্রের জন্য ব্যবহার হয়। আকারে এটি একটি কচি নারকেলের মত সমান। ফিলিপাইনে এটাকে Miracle Fruit তথা অলৌকিক ফল হিসেবে চিত্রিত আছে। ক্যালাবাস অদ্ভুত অত্যাচার্য ফল
আরো পড়তে পারেন…
- Lithops জীবন্ত পাথরের কথা
- মারুলা ফল প্রকৃতিকে করে পাগল
- দুনিয়ার ফণীমনসা জাহান্নামের যাক্কুম
Calabash দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জন্মে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সুমাত্রা, থাইল্যান্ড, কোরিয়া উপদ্বীপে বিভিন্ন জায়গায় এই ফল জন্মাতে দেখা যায়। আকর্ষণীয় স্বাদ না থাকার কারণে এই ফলটিকে কাচা কিংবা পাকা খাওয়া হয় না। সিদ্ধ করে আচার কিংবা জুস বানিয়ে পরিবেশন করা হয়। সিদ্ধ করার পরে ক্যালাবাসের টুকরো খালে-বিলের কর্দমাক্ত মাটির মত লাগে। কাদার পাশে রাখলে কেউ ভুলেও বুঝতে পারবে না যে, এটি কোন ফলের নির্যাস এবং এটা দিয়েই কোন গুরুত্বপূর্ণ জুস বানানো হবে।
চিকিৎসা শাস্ত্রে এই ফলের বহুবিদ ব্যবহার আছে। বক্ষব্যাধির রোগে এর ব্যবহার অনেক ফলপ্রসূ। এতে ভিটামিন B1, ভিটামিন C, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম এবং পটাশিয়াম রয়েছে। এর অন্যতম একটি উপাদান আছে, যা দেহে চিনির পরিমাণ কমিয়ে দেয়। এতে করে ভাত খাওয়া মানুষগুলোর খাদ্যাভ্যাসে দারুণ কাজ দেয়। পটাশিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপও কমিয়ে আছে। ফলে এটি ডায়াবেটিস ও প্রেশারের রোগীদের জন্য উত্তম পছন্দ। যার ফলে এই ফলের জুসের কদর বহুবিধ।
কাশি, শ্বাস প্রশ্বাসের কষ্ট ও হাঁপানি জন্য এই সিরাপ খুবই উত্তম। এটি চামড়াকে মসৃণ ও টান টান রাখতে দারুণ কাজ দেয়। এমনকি এই ফলের ছালের গুড়ো দিয়ে চামড়ার নানাবিধ ক্ষত ও পচন দূর করতে ব্যবহার করা হয়। ক্যালাবাস অদ্ভুত অত্যাচার্য ফল


Discussion about this post