ঠোঁটকাটা ফুল। আকর্ষণীয় এই সুন্দর ফুলটির ইংরেজী নাম Hot Lips আরো সুন্দর বাংলায় বলতে গেলে “উষ্ণ অধর”। সবুজ বৃন্তের উপরে কেউ যেন বিস্তৃত সাদা মুখচ্ছবির লিপস্টিক মেখে দিয়েছে! উষ্ণ অধর : প্রতিকূলতার প্রেম
এ ধরনের অবয়বের কারণেই সম্ভবত নামটি এভাবে পরিচিত পেয়েছে। ফুলের মূল নাম salvia microphylla hot lips.
এই ফুলের সৌন্দর্য এড়িয়ে ভাবুক পথিক একাকী চলে যেতে পারেনা, তাকে থামতে বাধ্য করবেই! পত্র পল্লব খুবই মোলায়েম এবং বেজায় নিরীহ প্রকৃতির এই উদ্ভিদ।
তার চেয়েও বড় কথা, ভিন্ন আঙ্গিকে দেখলে এর বৈশিষ্ট্য একটি ছোট্ট পাখির ক্ষুদ্র ঠোট বলে মনে হতে পারে।
কেননা এভাবে সৃষ্টি হবার পিছনে গাছের একটি বুদ্ধি কাজ করে। তার লক্ষ্য হল, ছোট্ট পাখিদেরকে তার দিকে প্রলুব্ধ করা।
আরো পড়তে পারেন…
- ক্যালাবাস অদ্ভুত অত্যাচার্য ফল
- মারুলা ফল প্রকৃতিকে করে পাগল
- দুনিয়ার ফণীমনসা জাহান্নামের যাক্কুম
ছোট পাখির অন্তরে যাতে মতিভ্রম ঘটে, ‘তার মত কেউ ওখানে বসে আছে’।
আল্লাহ তাকে এভাবেই সৃষ্টি করেছে, কেননা সৃষ্টিকে পালন করার কাজও তিনি করে থাকেন ।
এই গাছগুলো বিশেষ করে তুষারপাত অঞ্চলে বেড়ে উঠে। যেখানে পতঙ্গ বাঁচতে পারে না।
ফলে পরাগায়নে সমস্যা হয়। তাই গাছের লক্ষ্য থাকে ছোট পাখির আগমন পানে।
পাখি আসলে গাছে বসবে, ফুলের ভিতরে ঠোট ঢুকাবে, এদিক ওদিক উঁকি মারবে, গাছে নাড়া পড়বে, এতে করে এক ফুলের পরাগ অন্য ফুলের গায়ে আছড়ে পড়বে।
পাখি কিছুক্ষণ ঘুরে ফিরে চলে যাবে, আর গাছ পাবে মাতৃত্বের স্বাদ।
এই গাছের বৈশিষ্ট্য থেকে মানবজীবনে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে।
মানুষের চিন্তা-বৈশিষ্ট্যের অন্যতম একটি হল ‘তাকে সবাই ভালবাসুক এবং সেরা হিসেবে তাকে নিয়ে আলোচনা করুক’।
মূলত কেউ গায়ে পড়ে এসে কারো ব্যাপারে আগ্রহী হয়না।
এক্ষেত্রে নিজেকে মেলে ধরতে হয় এবং অন্যের আগ্রহকে নিজের দিকে আবদ্ধ করে নিতে হয়। তবেই তিনি আলোচিত হতে পারেন, প্রশংসিত হবে।
একটি ফুলের বৈশিষ্ট্য থেকে মানুষ নিজের জীবনকেও ফুলের মত বানিয়ে নিতে পারে।