Tipu vai
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি
No Result
View All Result
নজরুল ইসলাম টিপু
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি
No Result
View All Result
নজরুল ইসলাম টিপু
No Result
View All Result

সেই সাংবাদিকতা গেল কই

ফজলে লোহানী যখন বিটিভিতে "যদি কিছু মনে না করেন" অনুষ্ঠান প্রচার করত। টিভি আছে এমন পাড়া-মহল্লায় সুনসান নীরবতা হাজির হত

এপ্রিল ২৮, ২০২১
in শিক্ষা
1 min read
0
ফজলে লোহানী

যদি কিছু মনে না করেন

শেয়ার করুন
        

মনে আছে শারমীন রিমার কথা! তার স্বামী মনিরের সাথে খুকু নামের এক নারীর অবৈধ পরকীয়ার ঘটনায়; চার মাসের নব বিবাহিতা স্ত্রী শারমীন কে খুন করে, ব্রিজের নীচে ফেলে যায়! ১৯৮৯ সালের এপ্রিল মাসের ৯ তারিখের এই ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। ন্যায় বিচার আদায় করে নিতে তদানীন্তন সময়ের সাংবাদিকদের আচরণ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। ঘটনাটি সারা বাংলাদেশের মানুষের মনে গভীর রেখাপাত সৃষ্টি করেছিল! সেই সাংবাদিকতা গেল কই

খুনি মনিরের মা ছিলেন পেশায় ডাক্তার এবং ক্ষমতায় জাতীয় সংসদের জাতীয় পার্টির শক্তিশালী মহিলা এমপিদের একজন। প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায়! তার প্রেসিডেন্সি সুযোগ ব্যবহার করে নানা ছুতোয় মনিরকে বাঁচিয়ে দেবার কলাকৌশলের আশ্রয় নিচ্ছিলেন। কিন্তু এই মামলায় সাংবাদিকেরা ছিলেন লোহার ভিতের মত অটল, অনড়। আদালত মনিরের মৃত্যুদণ্ড দেয়। মামলার ধীর গতি সৃষ্টি হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকেরা জোঁকের মত লেগে থাকে। প্রেসিডেন্টের ক্ষমতার সুযোগ লাগাতে ব্যর্থ হয় মনিরের অর্থশালী ক্ষমতাসীন মা। ফাঁসি কাস্টে মনিরকে ঝুলতেই হয়েছিল! লাশ নিতে গিয়ে মনিরের মা আক্ষেপ করে মাত্র একটি বাক্য বলেছিলেন,

“সাংবাদিকেরাই আমার ছেলেকে বাঁচতে দেয়নি তাকে খুব তাড়াতাড়িই ফাঁসিতে ঝুলিয়েছে”

এই ঘটনায় সাংবাদিকদের প্রতি মানুষের আস্তা, ভালবাসা, বিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। এ পেশার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরো গতি প্রাপ্ত হয়। দলে দলে ছাত্ররা সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জট লাগাত।

বাংলাদেশের বিখ্যাত কিংবদন্তি সাংবাদিক ফজলে লোহানী (১৯২৮-১৯৮৫) যখন বিটিভিতে তার ম্যাগাজিন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন” প্রচার করতেন। টিভি আছে এমন পাড়া-মহল্লায় সুনসান নীরবতা হাজির হত! সকল মানুষের দৃষ্টি তখন ফজলে লোহানীর প্রতি নিবদ্ধ হতো। এ কেমন সাংবাদিকতা! কি বোর্ডের বোতাম টিপে লিখে বুঝানো সম্ভব নয়। এমন ব্যক্তিদের রাষ্ট্রের উচ্চ পর্যায়ে পর্যন্ত শ্রদ্ধা ও সমীহ করা হত!

আজ সেই সাংবাদিকতা গেল কই? একজন শিল্পপতির ছেলে, যার নামে থানায় মামলা হয়েছে। তার নাম নেবার মত সাহসী সাংবাদিক দেশে নেই! সত্য উদঘাটনে কোন বিশ্লেষণধর্মী প্রতিবেদন নেই! ১৯৭১ সালে এই ধরনের সাংবাদিকেরা যদি দেশের নাগরিক হতো, তাহলে হাজার বছরেও দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে।

সাংবাদিকেরা হল জাতীর বিবেক, জনগণের আয়না স্বরূপ। তাদের লেখনীর মাধ্যমে বোবা মানুষের ক্রন্দনের আওয়াজ ভেসে আসে। অসহায়ের আর্তি প্রচারিত হয়। নিপীড়িত, নির্যাতিতরা আশা-ভরসার সবকিছুই হারিয়ে সাংবাদিকের দ্বারস্থ হয়। সাংবাদিক সম্মেলন করে তাদের হৃদয়ের হাহাকার তুলে ধরার সুযোগ পায়। আমরা আশা করি আমাদের দেশের সাংবাদিকেরা এমনই হবেন! তাদের কর্তব্য বোধই তো এমন হওয়া উচিত। মানুষ কেন তাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেবে?

Tags: শিক্ষা
Previous Post

একটি নিঃশ্বাসের মূল্য কত

Next Post

আলোর পরিবর্তনে কপালে হাত

Discussion about this post

নতুন লেখা

  • জ্বালানী তেল যেভাবে তৈরি হয়
  • শাহ পদবীটা বিরাট অদ্ভুত
  • তীর তথা ক্ষেপণাস্ত্র শক্তিতে বলিয়ান হতে স্বয়ং রাসুল (সাঃ) নির্দেশ দিয়েছেন।
  • তসবিহ দানা বৃত্তান্ত!
  • হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী দেওবন্দি ও বেরেলভী আকিদার সূত্রপাত

এই সপ্তাহের জনপ্রিয় লেখা

No Content Available

নজরুল ইসলাম টিপু

লেখক পরিচিতি । গাছের ছায়া । DraftingCare

Facebook Twitter Linkedin
© 2020 Nazrul Islam Tipu. Developed by Al-Mamun.
No Result
View All Result
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি

© 2020 Nazrul Islam Tipu. Developed by Al-Mamun.