Tipu vai
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি
No Result
View All Result
নজরুল ইসলাম টিপু
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি
No Result
View All Result
নজরুল ইসলাম টিপু
No Result
View All Result

এক-চোগলখোরের-তওবার-ফল

মার্চ ২৯, ২০২০
in ইসলাম
1 min read
0
চোগলখোরের-তওবার-ফল

চোগলখোর

এক চোগলখোরের তওবার ফল। মুসা (আ) দীর্ঘ বছর হায়াত পেয়েছিলেন এবং তাঁর জীবনে পেঁচিয়ে রয়েছে অনেক ঘটনা আর ইতিহাস। তার ঘটনা বাদ দিয়ে মানব জাতির ইতিহাস পরিপূর্ণ হবেনা। তার জীবনের এই চমকপ্রদ ঘটনাটি হয়ত আজকের বাস্তবতায় আমাদের জন্য অনেক উপকারী হবে।

মিশরে অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছিল না। তারা মুসা (আ) কাছে এসে নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ করলেন। মুসা (আ) তাঁর অধৈর্য উম্মতদের নিয়ে খোলা ময়দানে বৃষ্টির জন্য দোয়া করতে গেলেন।
তৃতীয় বারের সম্মিলিত নামাজেও যখন বৃষ্টি আসল না, তখন মানুষেরা মুসা (আ) কে প্রশ্নবাণে আক্রমণ শুরু করলেন। মিশরের মানুষেরা বৈশিষ্ঠ্যগত ভাবেই একটু ভিন্ন চরিত্রের!
তারা বলতে রইল, কি আশ্চর্য! আপনার আল্লাহ আপনাকে কেমন কথা দিয়েছেন? কেন বৃষ্টি হচ্ছে না, ইত্যাদি। অগত্যা মুসা (আ) আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি দাও, তুমি তো কথা দিয়েছিলে আমার উম্মাতের এই দোয়া কবুল করবে।
আল্লাহ রাব্বুল আলামীন উত্তরে জানালেন, “তোমাদের মধ্যে একজন চোগলখোর ঢুকে পড়েছে, তার জন্যই দোয়া কবুল হচ্ছে না”
মুহূর্তেই মানুষদের গোস্বা গিয়ে পড়ল চোগলখোরের উপর। কে সে ব্যক্তি! কোথায় সে? এভাবে সবাই চিল্লাতে রইল।
চোগলখোর ব্যক্তিটি দয়া করে নিজ সম্মান নিয়ে যেন বের হয়ে যান। যখন মানুষটি বের হচ্ছিল না, পুনরায় মানুষেরা মুসা (আ) কে ধরে বললেন, “আপনি আপনার আল্লাহকে বলে সেই মানুষটি পরিচয় উদ্ধার করুন”।

ইত্যবসরে মানুষটি পেরেশানিতে পড়ে যায়। তিনি তার বাজে খাসিয়তের জন্য অনুতপ্ত হয়ে উঠে। তিনি আল্লাহর কাছে কান্না করে আন্তরিক দোয়া করে, আল্লাহ এতগুলো মানুষের মাঝে তুমি আমাকে অপমানিত করোনা। আমার পরিচিতি মানুষ জেনে ফেললে, এই অপবাদ নিয়ে সমাজে আর বসবাস করা যাবেনা।
তুমি আমাকে ক্ষমা কর, আমার ইজ্জত রক্ষা করো। আমি আমার অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করছি, আমি তওবা করছি। আমি ওয়াদা করছি বাকী জীবনে আমি আর এ ধরণের গর্হিত কাজ করব না। আমাকে ক্ষমা করো। কেননা তুমিই কেবল মানুষকে সম্মানিত করতে পার।

ওদিকে মানুষের চাপাচাপিতে পড়ে, যথারীতি মুসা (আ) দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সেই ব্যক্তির পরিচিতি জানতে চাইলেন। আল্লাহ বললেন, যে চোগলখোরির কারণে আমি আমার বান্দাদের দোয়া কবুল করছিনা, সেই একই কাজ আমি কিভাবে করতে পারি?
মুসা (আঃ) ভাবলেন, এটা তো এক মহা মুসিবতের কথা! মুসা (আ) বললেন, ‘হে আল্লাহ, তাহলে উপায় কি?’ আল্লাহ বললেন, তোমরা সবাই তওবা করে পুনরায় দোয়া করো। এই তওবার মধ্যে চোগলখোরের তওবা আল্লাহ কবুল করে নেন, ফলে তাদের তওবার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল!

তাই আসুন, নিজেরা তওবা করি। কোন অবস্থাতেই যাতে না ভাবি আমি সবার চেয়ে উত্তম, আমিই পরিছন্ন। অন্যদের ভুল তালাশ থেকে নিজেকে বিরত রাখি এবং অবশ্যই নিজের ভুলগুলো নিজেই বের করি। নিজের অতীত কর্মকাণ্ড ও পাপের তালিকা তৈরি করি এবং নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলি।


ও হ্যাঁ, চোগলখোর কাকে বলে সেটাই তো জানা হয়নি। চোগলখোরের বাংলা অর্থ ‘দ্বিচারিতা’। চোগলখোর পরষ্পর দুই বন্ধুর সাথে বিবাদ জিইয়ে রাখে কিন্তু সে উভয়ের কাছে ভাল থাকার ভান করে। সে উভয়েরই অকল্যাণ চায় অধিকন্তু উভয় থেকেই সুবিধা নিতে চায়।
যার কারণে ইসলাম ধর্মে চোগলখোরকে ক্ষতিকর বন্ধু হিসেবে চিত্রিক করা হয়েছে। চোগলখোর কখনও জান্নাতে যেতে পারবেনা। বাংলাদেশে ভিলেজ পলিটিক্স বলতে যা বুঝায়, তার মধ্যে চোগলখোরীতাই সবচেয়ে বেশী।
Previous Post

চলুন তওবা করি : মহামারির ছোবল থেকে নিরাপত্তা খুঁজি

Next Post

করোনা রোগীর লাশ, মানুষের কবরস্থানে দাফন নয়

Discussion about this post

নতুন লেখা

  • জ্বালানী তেল যেভাবে তৈরি হয়
  • শাহ পদবীটা বিরাট অদ্ভুত
  • তীর তথা ক্ষেপণাস্ত্র শক্তিতে বলিয়ান হতে স্বয়ং রাসুল (সাঃ) নির্দেশ দিয়েছেন।
  • তসবিহ দানা বৃত্তান্ত!
  • হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী দেওবন্দি ও বেরেলভী আকিদার সূত্রপাত

এই সপ্তাহের জনপ্রিয় লেখা

No Content Available

নজরুল ইসলাম টিপু

লেখক পরিচিতি । গাছের ছায়া । DraftingCare

Facebook Twitter Linkedin
© 2020 Nazrul Islam Tipu. Developed by Al-Mamun.
No Result
View All Result
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি

© 2020 Nazrul Islam Tipu. Developed by Al-Mamun.