আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত: নবী (সাঃ) বলেছেন, যখন আল্লাহ তা’আলা কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি জিবরীল (আঃ) কে ডেকে বলেন, ‘আল্লাহ তা’আলা অমুক বান্দাকে ভালবাসেন, তুমিও তাকে ভালবাসবে’।
তখন জিবরাইল (আঃ) তাকে ভাল বাসতে থাকেন এবং তিনি আসমান বাসীদের ডেকে বলেন, ‘আল্লাহ তা’আলা অমুককে ভালবাসেন, অতএব তোমরাও তাকে ভালবাসবে’।
তখন আসমান বাসীরাও তাকে ভাল বাসতে থাকেন। অতঃপর আল্লাহ তা’আলার পক্ষ হতে দুনিয়া বাসীদের মধ্যে তার জনপ্রিয়তা সৃষ্টি করা হয়। বোখারী
উল্লেখ্য আল্লাহর নিকট প্রিয় হবার জন্য কাউকে নবী, রাসুল, গাউস, কুতুব, ওলী হতে হয়না। মানুষদের মধ্যে যারা মুত্তাকী তারাই তাঁর নিকটবর্তী ও পছন্দনীয়। আর মুত্তাকীর পরিচয় হল, তারা সর্বাবস্থায় আল্লাহকে ভালবাসে, তাকেই ভয় করে এবং তাকেই লজ্জা পায়। সকল কাজ তাঁর ভালবাসা অর্জনের জন্যই করে। তাদের অন্তর কলুষতা মুক্ত। মানুষ এদেরকে বিশ্বাস করে, আমানতের জন্য নির্ভর মনে করে, কথা রক্ষা করবে বলে আস্তা রাখে; আরো বিশ্বাস রাখে যে, এই মানুষ দ্বারা কারো কোন ক্ষতি হবে না। এসব মানুষ ধনী কিংবা দীন, হীন, নিঃস্ব যে কেউ হতে পারে।

Discussion about this post