স্বভাব ও শখ দুটো ভিন্ন জিনিষ। শখ হলো স্বভাবেরই একটি অংশ কিন্তু শখের ক্ষমতা এত প্রবল যে, কখনও তা ব্যক্তির স্বভাবের উপর প্রাধান্য বিস্তার করে। এটার নাম স্বভাবমুখীতা। স্বভাব থেকে শখের সৃষ্টি
আরো পড়তে পারেন…
- প্রতিষ্ঠিত হতে ব্যক্তিত্বের ভূমিকা
- অন্যের লিখা বই পড়ব কেন?
- সেই সাংবাদিকতা গেল কই
ব্যক্তি জীবনের জন্মগত স্বভাবের মধ্যে কদাচিৎ দু’একটি বিচ্ছিন্ন স্বভাব মাথাচাড়া দিয়ে উঠে। এগুলো সারা জীবনে প্রভাব বিস্তার করে। বখাটে সন্তান যেভাবে ঘরের নিয়ম মানে না। সেভাবে মানুষের জীবনের এ ধরনের বিচ্ছিন্ন স্বভাবগুলো দেহ মালিকের অনুগত হয়না। রাগ করবে না প্রতিজ্ঞা করার পরও, রাগ তার হয়েই যায়। মানুষের এই বৈশিষ্ট্যের নাম স্বভাবমুখীতা। যা চেষ্টা করেও দমন করা যায় না।
এর দ্বারা বুঝা যায়, ব্যক্তি জীবনে বেশীরভাগ সময় স্বভাবের জয় হয় এবং ইচ্ছাশক্তির পরাজয় ঘটে। আবার স্বভাবের মধ্যে লুকিয়ে থাকা, কোন একটি গুন কখনও মাথাচাড়া দিয়ে উঠে। ওঠা মানুষকে অহর্নিশি ব্যস্ত করে রাখে। এই স্বভাবের প্রতি মানুষ এতটুকুই দয়ার্দ্র থাকে যে, তাকে বিচ্ছিন্ন করার চিন্তাই করতে পারে না। এতে তার জয় হউক কিংবা পরাজয়, স্বভাব তারই অনুগামী হয়। মানুষের এই ব্যতিক্রমধর্মী স্বভাবটির নাম হল ‘শখ’।
শখ নামক স্বভাবের জন্ম হয় নিজ বৈশিষ্ট্যের কারণে কিংবা স্বপ্নাদিষ্ট হয়ে। বন্ধু-বান্ধব কিংবা চলমান সামাজিক প্রভাবেও হতে পারে। একজন মানুষের সারাজীবনের কার্যাবলী যাই হউক না কেন; শখ নামক স্বভাব তাকে সদা তাড়িত করে। যদি কখনও তার কার্যক্ষেত্র শখের সাথে সম্পর্কিত হয়, তাহলে সে ব্যক্তি চৌকশ, আলোচিত ও সফল হয়। যেমন, কোন এক ব্যক্তির শখের বিষয় হল, কারিগরি কাজ হতে দেখলে কৌতূহলী হওয়া। পরবর্তীতে সে যদি মোটর গাড়ির গ্যারেজে কাজ পেয়ে যায়, তাহলে সে এই স্থানে বুৎপত্তি অর্জন করবে। তার জীবন ও পেশা সুখময় হবে।
আবার ব্যক্তির কার্যাবলী যদি শখের বিপরীত হয়; তাহলে তার জীবনে শখের সাথে সমান্তরাল ভাবে দু’টো কাজের সৃষ্টি হবে। যেমন, খাসিয়তে শিল্পী মনা এমন এক ইঞ্জিনিয়ার বড় কোম্পানিতে দামী চাকুরী করে। ভালই তার সুবিধাদি। কিন্তু ঘরে ফিরার পরে দেখা যাবে; শিল্পীদের সাথে গানের অনুশীলন করার জন্য তার মন উদগ্রীব হয়ে উঠে। ফলে সেই কাজে সে সে ঘর থেকে বের হয়ে গেছে! সংসারের চাহিদার প্রতি তার খেয়াল কম! কেননা তার স্বভাব এখানে শখের চাহিদাকে প্রাধান্য দিচ্ছে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হল তার জন্য বৈষয়িক বিষয় এবং গান-নাটক হলো শখ ও স্বভাবের বিষয়। বড় চাকুরী করলেও ব্যক্তি এখানে বুৎপত্তি অর্জন করবে না। হয়ত চাকুরীও যাবেনা কিন্তু প্রমোশনের প্রতি তিনি বরাবরই পিছিয়ে পড়বেন।