আসল ভান্ডারী কারা

আসল (Bhandari) ভান্ডারী কারা

আসল ভান্ডারী কারা এটা নিয়ে আমাদের দেশে বহু ধরনের প্রশ্ন রয়েছে। মূলত ‘ভান্ডারী’ শব্দটি এসেছে সংস্কৃত থেকে এবং শব্দটি আমাদের দেশে খুবই পরিচিত। ভান্ডারী শব্দের জন্ম হয়েছে ‘ভান্ডার’ শব্দ থেকে, যার অর্থ হলো গোলাঘর, ভাঁড়ার, গুদামঘর ইত্যাদি। তাই, ভান্ডারী শব্দের আক্ষরিক অর্থ হলো ‘ভান্ডারের রক্ষক’ বা ‘কোষাধ্যক্ষ’!

এই শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়:

ভান্ডারীদের পেশাগত দিক:

ভান্ডারী বলতে সাধারণত সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি কোনো গুদাম, ধনাগার বা ভাঁড়ারের দায়িত্বে থাকেন।

ভান্ডারীদের সম্প্রদায়গত দিক:

ভারতের পশ্চিম উপকূলে (বিশেষ করে গোয়াতে) ‘ভান্ডারী’ নামে একটি সম্প্রদায় আছে। ঐতিহ্যগত ভাবে তাদের পেশা ছিল ‘তাড়ি টোকা’ বা তাল গাছ থেকে তাড়ি (ছোলাই মদ) বের করা।

ভান্ডারীদের ধর্মীয় দিক:

চট্টগ্রাম অঞ্চলে ‘মাইজভান্ডারী’ নামে কবর-মাজার নির্ভর একটি আধ্যাত্মিক ধারা প্রচলিত আছে। এই ধারার অনুসারীদের ‘ভান্ডারী’ বলা হয়।

ভান্ডারীদের আঞ্চলিক দিক:

পিরোজপুরে ভান্ডারিয়া নামে একটি উপজেলা আছে। প্রাচীনকালে এই অঞ্চলে প্রচুর পরিমানে ধান ও অন্যান্য ফসল উৎপাদন হত। ধানের জন্যে বিখ্যাত এই অঞ্চলকে ‘শস্য ভান্ডার’ বলা হত। কালক্রমে শস্য ভান্ডার হয়ে ভান্ডার এবং অতঃপর নাম পরিবর্তন হয়ে ‘ভান্ডারীয়া’ হয়ে যায়।

সাবিতা ভান্ডারী নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল মনোনীত হয়েছেন! এইক ভাবে তিনিও ভান্ডারী গোত্রের কেউ হয়ে থাকবেন উপরের বিবেচনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *