নোংরা দাঁতের হাঁসি

নোংরা দাঁতের হাঁসি

আয়না দেখে, আৎকে উঠি মনটা হলো ভার,
হাসতে গিয়ে থামতে হল, দেখি অন্ধকার!
সাদা দাঁতের স্বপ্ন ছিল, সে তো হলো ছাই,
মুখ খুলতেই সামনে আসে কড়া হলুদের কাই!

চা-কপি জর্দার সাথে, পানের লালচে ছাপ,
মুখায়বে ফুটে উঠেছে, ইহ জনমের শাপ।
হলদেটে আভা তার, কোণে কালো দাগ,
সারামুখ কদাকার, একাকার রেখে গেছে রাগ!

কলগেট টুথ ব্রাশ, রোজ করি ব্যবহার,
তবু হায় এ দশা, শাস্তি যে আল্লাহর!
মনে ভাবি, ছেড়ে দেই, যতসব হাসাহাসি
নিজে নিজে একা থাকি, নিজেকেই ভালবাসি

তবে ভাবি, হউক নোংরা, এ তো মোর’ই হাসি,
কটুক্তির ভয়ে কবু, কেউ নেয় কি গলায় ফাসি?
দাঁত যদি থাকে তব, হাসিতে প্রকাশ পাবে,
মনটা রবে সুখ-শান্তিতে, দুঃখ দুরে রবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *