বাঙ্গালী! না পারে উঁচুতে উঠিতে,
কেবলই টানে নিচে,
একজনকে নামাতে ওরা দশজন,
ব্যস্ত অন্তঃজালার পিছে!
বাঙ্গালী নিজের মূল্য বাড়ায়,
করে অন্যের বদনাম
মিথ্যা কুখ্যাতি প্রচার করিয়া,
জোগায় নিজের সম্মান!
ওভারব্রিজে উঠার জ্বালায়, বাঙ্গালী ঘোরায় মুখ,
আন্ডারপাসের আরাম খোঁজে পায় যে মনের সুখ,
সামনে কেউ এগিয়ে গেলে, পায়ে তার বাঁধে হুক,
নিজেদের ওরা পিছে টেনে ধরে, জাতির কাপালে দুঃখ!
বাঙ্গালী, নিজেদেরই পায়ে শিকল আঁটিয়া,
করে ভিক্ষে স্বাধীনতা, আর সম অধিকার
অলস জাতির, ভিক্ষা প্রীতির ধরে থালা মেলিয়া
তবু গর্জে উঠেনা, তুলিয়া ধরেনা স্বীয় মুক্তির হাতিয়ার।