এদেশে পান খাওয়া নিষিদ্ধ। এক সময় চালু ছিল। নোংরা চিন্তার মানুষ যেখানে সেখানে পানের পিক ফেলে পরিবেশকে নোংরা করে তুলে। তাই পান খাওয়া ও পানের পিক ফেলা দুটোই নিষিদ্ধ।
এটি আবুধাবির একটি রাস্তা। একপাশে চলবে গাড়ি, অন্য পাশে সাইকেল। তার পাশেই পদব্রজে ভ্রমণের ব্যবস্থা। লাল বর্ণের ডাস্টবিন টি কুকুর সম্পর্কিত নোংরা ফেলার জন্য।
পাশ্চাত্যের মানুষ কুকুর পালন করলেও নোংরা না করার বেলায় যথেষ্ট সচেতন। প্রয়োজনে এক কিলোমিটার হেঁটে এসেও এখানে কুকুরের ময়লা ফেলবে।
পৃথিবীতে এমন বিশ্রী খাসিয়তের মানুষ ও আছে, যারা মুখ ভর্তি পানের পিক দিয়ে, এখানকার সুন্দর দৃশ্যকে নিমেষেই কদাকার করে দেয়। এই কাজটি অনেকেই করে। আমাদের বদনামও একেবারে কম নয়।
পানের পিক দিয়ে, সুন্দর পরিবেশকে নষ্ট করার চরিত্র মুরগীর কাছে আছে। তারা নোংরা উল্টিয়ে খাদ্যের সন্ধান করে কিন্তু সুন্দর পরিচ্ছন্ন যায়গায় পায়খানা করে দেয়। মুরগী অনেক জায়গা ঘুরে এসে একটি সুন্দর জায়গায় দাঁড়ায়, অতঃপর সেখানেই মলত্যাগ করে।
পানের পিক ফেলা ভদ্রলোকের সাথে মোরগ-মুরগির খাসিয়ত এই জায়গায় এসে মিলে যায়। এসব নোংরামি পরিহার করা উচিত।



Discussion about this post