বয়স্ক নাগরিকের প্রতি সম্মান

বয়স্ক নাগরিক

বয়স্ক ভাতা নিতে এসেছে বৃদ্ধা ব্যাংকের দোরগোড়ায়! উন্নত বিশ্বে ব্যাংকে আগত প্রতিটি ব্যক্তির প্রতিই যথেষ্ট সম্মান দেখানো হয়। বয়স্ক নাগরিকের প্রতি সম্মান

দৃশ্যত একজন মেহমানের মত আচরণ করা হয়। খুবই ভদ্রতার সাথেই সমস্যার কথা জিজ্ঞাসা করা হয়। 

কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। হতে পারে আগন্তুক আর্থিকভাবে গরীব কিন্তু সম্মানের সাথে উত্তম ব্যবহার না দিতে পারার জন্য, তারাও যে নৈতিকভাবে তারচেয়েও গরীব, এ কথা তাদের কে বুঝাবে?

কোন একজন বিদেশী যদি ভুলে-চুলে এমনতর প্রতিষ্ঠানে ঢুকে পড়ে, সে জাতি সম্পর্কে তাকে আর ইতিহাসের বই পড়তে হবেনা।

সরকারী ব্যাংকগুলো যাচ্ছেটাই ভাবে ব্যবসায়িক সেবার নামে, দুই নম্বরি ব্যক্তিতে হাজারো কোটি টাকা কর্জ ধরিয়ে দেয়। বয়স্ক নাগরিকের প্রতি সম্মান

কিন্তু মানবিক সেবার প্রতি তাদের দুর্বলতা যথেষ্ট লক্ষণীয়! চেয়ার, টেবিল বসার যায়গার সু-ব্যবস্থা রাখা তো এমনিতেই জরুরী।

এই মানের বয়স্ক নাগরিককে মাটিতে বসিয়ে, নিজেরা চেয়ারে বসে সেবা দেবার ধরণটিও খুব দৃষ্টিকটু। 

অফিসার নিজেই তার কাছে গিয়ে সমস্যা জেনে আসার কথা। অন্যান্য দুনিয়ায় এমনতর বয়স্ক নাগরিক কে ট্রেন-বাসের নির্ধারিত সিটটা পর্যন্ত ছেড়ে দেওয়া হয়।

আহা! আমাদের শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ও শিষ্টাচারের বিষয়টি যদি প্রতিটি ক্লাসে বাধ্যতামূলক করে দেয়া হত….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *