মতলব: ভাই, বহুদিন তো বিদেশ করলেন। অর্থকড়ি তো বহু কামাইছেন। তা হজ্জ্ব তো ফরজ হয়েছে বহু আগেই।
প্রবাসী: জ্বি ঠিকই বলছেন, আপনার কথা সত্য।
মতলব: বলেন কি? আমার কথা ঠিক আছে বলছেন! আর পবিত্র হজ্বের মত গুরুত্বপূর্ণ কাজটা না সেরে রেখে দিয়েছেন। কখন মইরা যান, তার কি ঠিক আছে! আপনার কথাটা একটা দ্বিমুখীতা ভাব রয়ে গেল না!
যাই হোক, এবার হজ্জ্ব টা করেই ফেলুন। আপনি চাইলে আমার জামাতার হজ্ব এজেন্সির সাথে পরিচয় করিয়ে দিতে পারি। তিনি ভাল সার্ভিস দেন।
প্রবাসী: হজ্ব তো দুইবার ফরজ নয়, জীবনে একবারই তো ফরজ।
মতলব: দুইবারের হজ্বের কথা বাদ দেন; আগে প্রথম হজ্জ্বটা জলদি সেড়ে নেন, তারপর না হয় দ্বিতীয়টা কইরেন।
প্রবাসী: আমিও সে কথাই বলছি। এখন আপনি আমাকে দ্বিতীয় বার হজ্বে যেতে বলছেন অথচ প্রথম হজ্বের কাজ আপনার বহুবছর আগেই সেরে ফেলেছি।
মতলব: কন কি?! আপনি কখন হজ্ব করলেন? আপনি যে নামের আগে আলহাজ্ব লাগান না! আবার কখনও নিজেকে হাজী হিসেবে বলেন না……….
প্রবাসী: সেটাই তো মুসিবত! আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) ৬০ বার হজ্ব করেও হাজি আবদুল্লাহ দাবী করে নাই। আর যিনি হজ্বকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, বেয়াদবি হবে মনে করে, সেই মুহাম্মাদ (সাঃ) কেও আমরা আলহাজ্ব মুহাম্মদ (সাঃ) বলিনা! যারা টাইটেল ও সামাজিক মর্যাদা আশা করেন, তাদের জন্যই আলহাজ্ব শব্দটি বেশী মানানসই।

Discussion about this post