Tipu vai
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি
No Result
View All Result
নজরুল ইসলাম টিপু
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি
No Result
View All Result
নজরুল ইসলাম টিপু
No Result
View All Result

বাড়ী ,গাড়ী ও নারী এই তিনটিতেই মানুষের অকল্যাণ

নভেম্বর ৯, ২০১৭
in সামাজিক
1 min read
0

বাড়ী ,গাড়ী ও নারী এই তিনটির মাঝেই মানুষের অল্যাণ তথা পতনের মূল কার্যকরণ নিহিত রয়েছে। মানুষ অন্যায়, অবৈধ, অনৈতিক কাজে ঝুঁকি নেয় এই তিনটি উপাদানের জন্যই। আলীশান বাড়ী বানিয়ে অন্যকে দেখাবার জন্য প্রয়োজনে দাওয়াত দিয়ে হলেও মেহমানদের বাড়িতে আনার প্রবণতা মানব জীবনের শুরু হতে আজো আছে। সেই বাড়ী দেখা হলে নতুন বাড়ীর চাহিদা সৃষ্টি হয়। আগ্রা-তাজমহল-লালকেল্লা থেকে বর্তমান যুগের নয়নাভিরাম ভিলা এই কারণেই বানানো হয়েছিল। মূলত যত বাড়ীই বানানো হোক না কেন মানুষের চিত্ত কোনদিন তৃপ্তি পায়না। এই রাজকীয় অভ্যাসের কারণে একদিন মানুষকে পথে বসিয়ে দেয়। রেজা শাহ, সাদ্দাম, গাদ্দাফি দের পতনে আমরা দেখেছি একজনের জন্য কত ধরনের বাসস্থানের প্রয়োজন।

মানুষের পতনের পরবর্তী উপাদান হল গাড়ী। গাড়ী একটি স্বপ্নের বস্তু! সকল পুরুষই কল্পনায় একটি বাহনের স্বপ্ন দেখে থাকে। অনেক টাকা দিয়ে ব্যয়বহুল গাড়ী কিনার পরে প্রথমে ক্রেতাকে অহংকারে পেয়ে বসে। পরবর্তী দিন থেকে গাড়ী পুরানো হতে শুরু করে। তখন শুরু হয়ে যায় তার গাড়ীতে কি কি সুবিধা নাই এবং নতুন গাড়ীতে কি কি সুবিধা বিদ্যমান। পার্থক্য করার এই প্রবণতা একদা গাড়ী মালিককে অসুখী করে তুলে। তিনি তখন নতুন গাড়ীর পিছনে আদা জল খেয়ে নেমে পড়েন। এতে বাহুল্য খরচ মাথার উপর চেপে বসে কিন্তু চিত্ত শান্ত করতে নতুন দামী গাড়ী পাবার আশায় খরচের মাত্র বাড়ায়। এতে তিনি না সুখী হতে পারেন, না কৃতজ্ঞ হতে পারেন।

রাসুল (সাঃ) এর একটি হাদিসে তিনি ঘোড়ার কথা বলেছেন। মূলত ঘোড়া বলতে তিনি বাহন কেই বুঝিয়েছেন। তখনকার সময়ে গাড়ী, হেলিকপ্টার ছিলনা, রাজা-বাদশাহরা ঘোড়ার পিছনেই খরচ করত। তারপরও দাম্ভিক ঘোড়ার বাজার দর এখনও অনেক সময় গাড়ির চেয়েও বেশী।

পতনের শেষ উপাদানের নাম হল নারী। এই পৃথিবীর যত ধ্বংস, যত ক্ষতি হয়েছে তার অর্ধেকের বেশীই হয়েছে নারীর কারণে। নারীকে খুশী করতে গিয়েই পুরুষেরা অন্যায় কাজে হাত দেয়। উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেশীর ভাগই দুর্নীতিতে নিমজ্জিত হয় নারীর বহুমাত্রিক চাহিদা মেটানোর জন্যই। নারীরা সংসারে সুখ-দুঃখের অন্যতম হাতিয়ার। নারীর কারণেই কোন সংসার সুখের হবে, তার কারণেই কারো সংসার জাহান্নামে পরিনত হয়। পঞ্চাশ জনের একান্নবর্তী একটি সুখী সমাজ একজন নারীই নিঃশেষ করে দিতে পারে। নিকটস্থ আপনজন, আত্মীয় প্রিয়জন চির দুষমনে পরিণত হতে পারে একজন নারীর কারণে।

এই নারীর আবদারের কারণে একজন নবীকে হত্যা করা হয়েছে। নারীর কারণে রোম নগরী ধ্বংস হয়েছে। রাসুল (সাঃ) বলেছেন,

دَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ.

উসামাহ ইব্‌নু যায়দ (রাঃ) নবী (সাঃ) বলেন,
“পুরুষের জন্য স্ত্রী-জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিত্‌না আমি রেখে গেলাম না”। সহিহ বুখারী

উল্লেখ্য নারী জাতির বদনাম করার জন্য এই কথাটি উল্লেখ নয়। পুরুষেরা ধ্বংস হয় তিনটি উপাদানের কারণে তার একটি ‘নারী’। অর্থাৎ পুরুষ যদি যথাযথ নারীকে গাইড দিতে না পারে তাহলে নারীরা সমাজ পতনের কারণ হয়। আর অন্যতম শিকার হয় পুরুষেরা। রাসুল (সাঃ) দুটো হাদিস তুলে আনা হয়েছে এ ব্যাপারে যা পাঠকদের উদ্দেশ্যে পেশ করা হল।

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ، وَسَالِمٍ، ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الشُّؤْمُ فِي الْمَرْأَةِ وَالدَّارِ وَالْفَرَسِ ‏”‏‏.‏

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমার (রাঃ) তিনি বলেন,
“রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেছেনঃ স্ত্রী, বাড়িঘর এবং ঘোড়ায় অশুভ আছে। 
সহিহ বুখারী”।

مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْعَسْقَلاَنِيُّ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ قَالَ ذَكَرُوا الشُّؤْمَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنْ كَانَ الشُّؤْمُ فِي شَيْءٍ فَفِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ.

‘উমার (রাঃ) তিনি বলেন,
“রাসূলুল্লাহ্‌ (সাঃ) এর নিকট লোকেরা অশুভ সম্পর্কে আলোচনা করলে তিনি বলেন, কোন কিছুর মধ্যে যদি অশুভ থাকে, তা হলো বাড়ি-ঘর, স্ত্রীলোক এবং ঘোড়া। সহিহ বুখারী

গাড়ী, বাড়ী, নারী এসব মানব জীবনের জন্য অন্যতম অরিহার্য উপাদান। যা ছাড়া জীবন চলা মোটেও সম্ভব নয়। তাই কখনও এগুলো হাতে আসলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সারাজীবন তা অব্যাহত রাখি। স্ত্রী-পুত্রকে কোরআন হাদিস থেকে নিঃসরিত জ্ঞান বণ্টন করি, নিজে মানি এবং অন্যকে মানাই। আর এমন চরিত্র গঠন করি যা দেখলে অন্যজন অনুপ্রাণিত হবে। তাহলে এসব উপাদান কোনদিন ক্ষতির কারণ হবেনা বরং সুখ ও সম্বৃদ্ধির কারণ হবে।

Previous Post

প্রসঙ্গ হারাম : রাস্তায় প্রতিবন্ধকতা ও হরতাল

Next Post

বিয়ের জন্য কনে নির্বাচন

Discussion about this post

নতুন লেখা

  • জ্বালানী তেল যেভাবে তৈরি হয়
  • শাহ পদবীটা বিরাট অদ্ভুত
  • তীর তথা ক্ষেপণাস্ত্র শক্তিতে বলিয়ান হতে স্বয়ং রাসুল (সাঃ) নির্দেশ দিয়েছেন।
  • তসবিহ দানা বৃত্তান্ত!
  • হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী দেওবন্দি ও বেরেলভী আকিদার সূত্রপাত

এই সপ্তাহের জনপ্রিয় লেখা

No Content Available

নজরুল ইসলাম টিপু

লেখক পরিচিতি । গাছের ছায়া । DraftingCare

Facebook Twitter Linkedin
© 2020 Nazrul Islam Tipu. Developed by Al-Mamun.
No Result
View All Result
  • মুলপাতা
  • ধর্ম
    • ইসলাম
    • কোরআন
    • হাদিস
    • ডায়েরি
    • জীবনী
  • সাহিত্য
    • গল্প
    • রচনা
    • প্রবন্ধ
    • রম্য রচনা
    • সামাজিক
  • পরিবেশ
    • উদ্ভিদ জগত
    • প্রাণী জগত
    • ভেষজ হার্বাল
    • জলবায়ু
  • শিক্ষা
    • প্রাতিষ্ঠানিক
    • মৌলিক
    • ইতিহাস
    • বিজ্ঞান
    • ভ্রমণ
    • শিশু-কিশোর
  • বিবিধ
    • ঘরে-বাইরে
    • জীবন বৈচিত্র্য
    • প্রতিবেদন
    • রাজনীতি
    • তথ্যকণিকা
  • লেখক পরিচিতি

© 2020 Nazrul Islam Tipu. Developed by Al-Mamun.