বৃষ্টি
মোহাম্মদ এনামুল হক
পাহাড় নদী বন পেরিয়ে
বৃষ্টি এলো নেমে
বৃষ্টি নামে মুষলধারে
আবার খানিক থেমে।
তেপান্তরের মাঠে ঝরে
বৃষ্টি রাশিরাশি
পথের বাঁকে কী অপরূপ
কদমফুলের হাসি।
রিমঝিম ঝিম ছন্দতালে
নামে মধুর বৃষ্টি
আষাঢ় মাসের বৃষ্টিধারা
মহান রবের সৃষ্টি।
আরো পড়ুন…


Discussion about this post