কিংবদন্তির ইঞ্জিনীয়ার এফ রহমান ও অবহেলিত বাঁশের সম্মান
১৯৬৩ সালে আমেরিকার শিকাগো শহরে নির্মিত হয় ৪৩ তলা বিশিষ্ট ‘ডিউইট-চেস্টনাট অ্যাপার্টমেন্ট’ ভবন। ভবনটি গোলাকার ভাবে নির্মিত হয়। পৃথিবীতে এর আগে কেউ গোলাকার ভবন বানাতে পারেনি। কারো স্বপ্নেও ছিলনা। তাই, এ ভবন তৈরি হবার পর সারা দুনিয়ায় হই-চই পরে যায়।

